ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পায়েলের মধুকুঞ্জে পুলিশী অভিযান: পায়েল ও ১৫ তরুনীসহ বিশজন গ্রেপ্তার

গুলশান ২ এর ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির চতুর্থ তলায় পায়েল নামের এক মধ্যবয়সী নারী স্পা সেন্টারের অন্তরালে উঠতি বয়সের মেয়েদের দিয়ে দেহ ব্যবসা ও মাদকের রমরমা বাণিজ্য চালিয়ে আসছিলেন বছরের পর বছর। জানা গেছে গত ২২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশ অভিযান চালায় পায়েলের স্পা সেন্টারে।


ওই সময় পায়েল সহ ১৬ জন তরুণী ও চারজন পুরুষকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে গুলশান থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঢাকা প্রতিদিন কে বলেন, ৪৭ নম্বর রোডের ২৫ নম্বর বাসায় বহুদিন যাবত কৌশলে এসব অবৈধ কারবার করে আসছিলেন এই পায়েল। এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি এবং তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা রুজু করা হয়েছে।


পায়েলের স্পা সেন্টারে পুলিশি অভিযানের কয়েকদিন আগে কৌশলে ওই প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে ঢাকা প্রতিদিন। ওই সময়ে স্পা প্রতিষ্ঠানের স্টাফ সবুজ বলেন, একজন তরুণী এক ঘন্টা সময় দিয়ে মাসাজ করবে এবং ১ বার শারীরিক সম্পর্ক করলে কাস্টমারের দিতে হয় ৬ হাজার টাকা। সব কথা ঠিক থাকলে একের পর এক তরুণীদের নিয়ে আসা হয় খদ্দের বা কাস্টমারের সামনে । এভাবেই যেকোনো একজন তরুণীকে বাছাই করে নিতে হয় এসব স্পা সেন্টারে। ওই সময় ওই প্রতিষ্ঠানের আরেকজন স্টাফ আসাদুল ঢাকা প্রতিদিন কে বলেন, থানা পুলিশ ম্যানেজ করে প্রতিমাসে মোটা অংকের মাসোয়ারা দিয়ে ব্যবসা করতে হয় তাদের। আর থানা পুলিশ পায়েল নিজেই ম্যানেজ করেন।


অনুসন্ধানে জানা যায়,গত দুই বছর আগে ২০২৩ সালের ১২ জানুয়রি পায়েলের এই স্পা সেন্টারে সিটি কর্পোরেশনের অভিযান চলাকালে নিজেকে রক্ষা করতে বহুতল ভবন থেকে ঝাঁপ দিলে ফারজানা নামের ২১ বছর বয়সের এক তরুণীর মৃত্যু হয় এবং ফারিয়া নামের আরেকজন তরুণী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন । ছাদ থেকে পড়ার পর তাদের দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।


এই ঘটনায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রসিকিউশন অফিসার আব্দুস সালাম নিজে বাদী হয়ে গুলশান থানায় তিনজনকে আসামি করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন। আসামিরা হলেন স্পা প্রতিষ্ঠানের মালিক পায়েল ও তার স্বামী হাসানুজ্জামান এবং বাড়ির মালিক মাহবুবুল আলম। অসামাজিক কর্মকান্ড ও মাদকের রমরমা বাণিজ্য চলছে পায়েলের স্পা সেন্টার সহ গুলশান- বনানীর অন্তত ১৭ টি স্পা সেন্টারে।

ads
ads
ads

Our Facebook Page

↑